{
  "version": 5.0,
  "deadline": "2026-11-21",
  "department": "প্রাথমিক শিক্ষা অধিদপ্তর",
  "title": "সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি",
  "application_start_date": "০৮ নভেম্বর ২০২৫",
  "application_deadline": "২১ নভেম্বর ২০২৫",
  "application_url": "http://dpe.teletalk.com.bd",
  "posts": [
    {
      "post_name": "সহকারী শিক্ষক",
      "post_count": "১০,২১৯টি",
      "salary_scale": "টাকা ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)",
      "qualifications": [
        "কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।",
        "শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।"
      ]
    }
  ],
  "rules": [
    {
      "rule_title": "১. আবেদনের যোগ্য বিভাগ ও জেলাসমূহ:",
      "rule_description": "রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।"
    },
    {
      "rule_title": "২. আবেদনপত্র পূরণ ও সময়সীমা:",
      "rule_description": "আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।\n\nআবেদনের সময়সীমা:\n(i) আবেদন গ্রহণ শুরু: ০৮ নভেম্বর ২০২৩ (সকাল ১০:৩০ মি:)।\n(ii) আবেদন শেষ হবে: ২১ নভেম্বর ২০২৩ (রাত ১১:৫৯ মি:)।"
    },
    {
      "rule_title": "৩. আবেদনের ফি ও জমা দেওয়ার নিয়ম:",
      "rule_description": "নির্ভুলভাবে পূরণকৃত Application Form-এর বিপরীতে প্রদত্ত User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে SMS-এর মাধ্যমে অফেরতযোগ্য ২০০.০০ (দুইশত) টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট ১২.০০ (বার) টাকাসহ একত্রে মোট ২১২.০০ (দুইশত বার) টাকা পরিশোধ করতে হবে।"
    },
    {
      "rule_title": "৪. বয়সসীমা:",
      "rule_description": "৩০ নভেম্বর ২০২৩ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ২১-৩২ বছর।"
    },
    {
      "rule_title": "৫. ঠিকানা ও কোটা সংক্রান্ত নিয়ম:",
      "rule_description": "বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাঁদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোন একটিতে আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা/শিক্ষা থানার জন্য বিবেচিত হবে।"
    },
    {
      "rule_title": "৬. লিখিত ও মৌখিক পরীক্ষা:",
      "rule_description": "লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত/মনোনীত প্রার্থীকে প্রয়োজনীয় সত্যায়নকৃত কাগজপত্রাদি (শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, ছবি ইত্যাদি) সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে।"
    }
  ]
}