৫ই আগস্ট ২০২৪ ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার কোটি মানুষের মিলনমেলায় অংশ নেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। গণভবনের সামনে সেনাবাহিনীর ট্যাংকের পাশে লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ঐতিহাসিক এই দ্বিতীয় স্বাধীনতা ও বিজয়ের আনন্দ উল্লাস প্রকাশ করেন।
বিস্তারিত পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড ও অসহযোগ কর্মসূচির সমর্থনে ৪ঠা আগস্ট ২০২৪ শাহবাগ অভিমুখে বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লেবার পার্টি ও ছাত্রমিশন। দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে হাজারো নেতাকর্মী রাজপথে নেমে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে সোচ্চার হন।
বিস্তারিত পড়ুন
২রা আগস্ট ২০২৪ কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশন। দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে ছাত্র হত্যার বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং শেখ হাসিনা সরকারের অবিলম্বে পদত্যাগের দাবি জানান।
বিস্তারিত পড়ুন
৩রা আগস্ট ২০২৪ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ লেবার পার্টি ও ছাত্রমিশনের বিশাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের একদফা দাবির সাথে পূর্ণ একাত্মতা প্রকাশ করে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও ছাত্র হত্যার বিচার দাবি করেন।
বিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর লেবার পার্টির উদ্যোগে চাষাড়া চুনকা অডিটোরিয়ামে "জান দেবো, জুলাই দেবো না" শীর্ষক এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই।
বিস্তারিত পড়ুন
জুলাই ২০২৪-এর গণহত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। মানববন্ধন শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের নিকট গণহত্যা ও গুমের বিচারের দাবিতে ৭ দফা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বিস্তারিত পড়ুন
১৬ই মে ২০১৬ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ লেবার পার্টির ১৫ সদস্যের প্রতিনিধি দল। দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও রাজপথের আন্দোলন জোরদার করার কৌশল নিয়ে আলোচনা হয়।
বিস্তারিত পড়ুন
১৩ই নভেম্বর ২০১৩ বঙ্গভবনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের সাথে বৈঠক করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলীয় জোটের ২০ সদস্যের প্রতিনিধি দল। ঐতিহাসিক এই সংলাপে ১৮ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন।
বিস্তারিত পড়ুন
২০১৭ সালের পবিত্র রমজান মাসে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
বিস্তারিত পড়ুন
২০১৬ সালের পবিত্র রমজান মাসে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বিস্তারিত পড়ুন
২০১৫ সালে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই ইফতার মাহফিলটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশে রূপ নেয়।
বিস্তারিত পড়ুনসদস্যপদ
শ্রমিক-কৃষক-জনতার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিন। আপনার উপযোগী সংগঠন বেছে সদস্য আবেদন করুন।
বাংলাদেশ ছাত্র মিশন হলো বাংলাদেশ লেবার পার্টির সহযোগী ছাত্র সংগঠন। ২০০৭ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠিত এই সংগঠনটি ছাত্রসমাজের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিস্তারিত দেখুনবাংলাদেশ যুব মিশন হলো বাংলাদেশ লেবার পার্টির সহযোগী যুব সংগঠন। 'বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাগো যুব জাগো' স্লোগানকে সামনে রেখে দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করা এবং তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে একটি স্বনির্ভর ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সংগঠনটি কাজ করছে।
বিস্তারিত দেখুনবাংলাদেশ আইনজীবী কল্যাণ পরিষদ হলো বাংলাদেশ লেবার পার্টির সহযোগী আইনজীবী সংগঠন। আইন পেশাজীবীদের কল্যাণ নিশ্চিত করা, আইনের শাসন ও মানবাধিকার রক্ষা এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রদানে এই সংগঠনটি নিবেদিতভাবে কাজ করছে।
বিস্তারিত দেখুন